মাদার্শা ফুটন্ত ফুলের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ
বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল ৭ আগস্ট এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বন্যায় ক্ষতিগ্রস্ত গারাংগিয়া, রূপকানিয়া, হাতিয়ারকুল, এওচিয়া, বাঁশখালী, ছদাহা, বাজালিয়া, রামপুর, সোনাকানিয়া, পদুয়া, দেওদীঘিসহ বিভিন্ন এলাকার ২৩টি পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে প্রয়োজন অনুযায়ী ১ বান ও ২ বান ঢেউটিন এবং ৫ হাজার, ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা পর্যন্ত নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বিতরণ কার্যক্রমে মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ ও সম্মানিত উপদেষ্টামণ্ডলী উপস্থিত ছিলেন।
বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম এখনও চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি নির্মাণে সহায়তা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্পের কার্যক্রম পুরোপুরি সম্পন্ন হলে উপকারভোগীদের বিস্তারিত তালিকা, সহায়তার পরিমাণ এবং সার্বিক কার্যক্রমের পূর্ণাঙ্গ আপডেট প্রকাশ করা হবে।
এ মানবিক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার জন্য ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, CMCH-সহ সকল ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন, দাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।