সাতকানিয়ায় সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেল মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন
৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সাতকানিয়া উপজেলা অডিটোরিয়ামে “তরুণদের ঐক্য, সামাজিক সংগঠনের সমন্বয়ে সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী (এমপি) ও সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাশ পুরকায়স্থ, মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক ও ক্রীড়া সামগ্রী তুলে দেন। সমাজ সংস্কার, মানবিক সেবা ও উন্নয়নের অঙ্গীকারে কাজ করে যাওয়া সংগঠনটির জন্য এই স্বীকৃতি একটি গুরুত্বপূর্ণ অর্জন।
মতবিনিময় সভায় সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সাতকানিয়ার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং তরুণদের নিয়ে ভবিষ্যৎ কার্যক্রমের বিষয়ে মতামত তুলে ধরেন।


